অভি খায়রুল ইসলাম সাভারঃ
"মানুষ মানুষের জন্য"—এই মহান দর্শনের আলোকে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য নজির গড়লেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম।
মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত রেমিটেন্স যোদ্ধা মো. জাকির হোসেন এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বেঁচে থাকার
বাংলাদেশ বেতারের কর্মচারী ছিলেন এই অসুস্থ জাকিরের বাবা-মা। জাকিরের বাবা পৃথিবী ছেড়ে চলে যান অনেক আগেই। সংসারের হাল ধরতে জাকির হোসেন পাড়ি জমান মধ্যপ্রাচ্যের জর্ডানে। তিনি বিগত চার বছর আগে ভিষণ অসুস্থ হয়ে পড়েন। এরপর জর্ডান থেকে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। এই রেমিটেন্স যোদ্ধার কষ্টার্জিত সকল অর্থ চলে যায় চিকিৎসায়। ডাক্তাররা বলেন, জাকিরের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এরপর থেকে জীবনে আরো কিছুদিন বেঁচে থাকতে বড় আকুতি জাকির ও তাঁর পরিবারের।
আজ (মঙ্গলবার) বিকেলে মো: জাকির হোসেনের বোন আলো আক্তার তাঁর ভাইয়ের চিকিৎসা সহায়তার জন্য ছুঁটে আসেন
আশায় তিনি ও তাঁর পরিবার ছুটে বেড়াচ্ছেন সাহায্যের আশায়। আজ (মঙ্গলবার) বিকেলে জাকিরের বোন আলো আক্তার ভাইয়ের চিকিৎসার জন্য সহায়তা চাইতে ছুটে যান মানবিক ব্যক্তিত্ব লায়ন খোরশেদ আলমের কাছে।
লায়ন খোরশেদ আলম বলেন, এর আগে কৃতিকে বাঁচাতে আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছিলাম। এবারও আবহাওয়া ভাল থাকলে সাভারের রেডিও কলোনী মাঠে জাকিরের চিকিৎসা সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন করতে যাচ্ছি। এ ব্যাপারে সকলের সহায়তা চান লায়ন খোরশেদ আলম। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মো সালাউদ্দিন বাবু সহ সকল বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করেন আয়োজক লায়ন খোরশেদ আলম।
এ সময় বক্তব্য রাখেন, অসুস্থ জাকিরের বোন আলো আক্তার, কণ্ঠশিল্পী ইমন আহমেদ, নীলয় আহমেদ, মিঠু,, অনেকে। তাৎক্ষণিকভাবে লায়ন খোরশেদ আলম আয়োজন করেন এক সংবাদ সম্মেলনের। সেখানে তিনি জানান, জাকিরের চিকিৎসা সহায়তায়
আগামী ২৫ জুলাই জাকির হোসেনের চিকিৎসা সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্ট সফল করতে গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছেন আয়োজকরা।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM