1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

পাইকগাছায় মোটরসাইকেল চুরিকালে আটক-১

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

 

আজিজুল ইসলাম পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার দুপুর ১ টার দিকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল এর মালিক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে মোঃ ইমরান হোসেন শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর পাড়ে তাহার ভাড়ায় চালিত প্লাটিনা মোটরসাইকেলটি রেখে গোসল করছিলো। এসময় উপজেলার গদাইপুর ইউনিয়নের কাজী নজরুল ইসলামের পুত্র কাজী গোলাম মোস্তফা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতারা তাহাকে আটক করে ফেলে। এবং পরবর্তীতে তাহাকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোঃ ইমরান হোসেন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।

এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ ঘটনায় আইনী কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD