1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

চাঁদা না দেয়ায় প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে নারকীয় হত্যাযজ্ঞ , এ দায় কার ? 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজনীতি করতেন না, পরিচিত ছিলেন একজন পরিশ্রমী মানুষ হিসেবে। কিন্তু তার অপরাধ একটাই তিনি চাঁদা দেননি। আর সেই ‘অপরাধেই’ তাকে প্রকাশ্যে নির্মমভাবে খুন করা হলো। তিনি আর কেউ নন , পুরান ঢাকার এক সাধারণ ব্যবসায়ী।

মানুষের সামনে, রাস্তায় প্রকাশ্য দিবালোকে রাস্তায়। খুন করার পর তার নিথর দেহের উপর উঠে ঘৃনিত নৃত্য পরিবেশন করল খুনিরা । আসে পাশে উৎসুক জনতা কেউ এগিয়ে আসেনি। সাহস করেনি। কারণ, খুনি লোকটা একজন প্রভাবশালী দলের নেতা।

এই লজ্জা কার? রাষ্ট্রের? নাকি আমাদের সবার?

একজন মানুষকে খুন করে, তার লাশের উপর দাঁড়িয়ে নাচে যাদের মন গলে না তারা মানুষ না, তারা সমাজের ভয়ংকরতম বিকৃতি।

ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার বলেছেন, “রক্তাক্ত লাশের সাথে যা হয়েছে, তা চিন্তার বাইরে।” কিন্তু আমরা কি আর চিন্তা করি? না কি ভাবনার ক্ষমতা হারিয়েছি অনেক আগেই?

এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম!!! যেখানে রাজনৈতিক পরিচয় বর্ম হয়ে দাঁড়ায়, আর ন্যায়ের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় ভয় আর নির্লজ্জ নিরবতায়!!!

আজকে, ৫ আগস্টের পর ‘দেশের মালিক’ হয়ে ওঠা রাজনৈতিক গোষ্ঠীর কাছে মাথা না ঝোকানোর দায়ে একজন সাধারণ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়।

নতুন দিনের স্বপ্ন আমরা দেখি ঠিকই, নতুন সংবিধানের কথা বলি, ‘হাসিনা মুক্ত’ আর ‘আওয়ামী লীগ মুক্ত’ বাংলাদেশ গড়ার কথা বলি। কিন্তু এই বাংলাদেশে যদি চাঁদা না দিলেই জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেই স্বপ্ন শুধু ধোঁয়া হয়ে মিলিয়ে যায়।

সবাই চুপ। কেউ কিছু বলে না। কেউ প্রতিবাদ করে না। শুধু একটা লাশ পড়ে থাকে রাস্তায়, আর আমরা মুখ ফিরিয়ে নেই। আজ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি কিন্তু কাল আমাদের উপরেই এসেই পড়বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার  ভিডিও ভাইরাল হলেও আইন শৃঙ্খলা বাহিনী কি পদক্ষেপ গ্রহণ করেছে ,টা এখনো জনসম্মুখে  প্রকাশিত হয় নাই  বা আইন শৃঙ্খলা বাহিনী কোনো বক্তব্য প্রদান করেন নাই ।

উপরের দিকে থুথু ফেললে নিজের গায়ে এসেই পড়ে।

এই নীরবতা, এই লজ্জা কোথায় রাখি!!!!!

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD