1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

চট্রগ্ৰামে ১৫ সাবেক এমপি নদভীর ক্যাশিয়ার আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকা থেকে একাধিক মামলার আসামি ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর কথিত ক্যাশিয়ার এস এম আহমদ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ৯ জুলাই সন্ধ্যায় স্থানীয় ছাত্র ও জনতার সহযোগিতায় পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে।

আহমদ হোসাইন সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি ‘নদভীর ক্যাশিয়ার’ পরিচয়ে পরিচিত ছিলেন এবং এই পরিচয়ের আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দখল, প্রতারণা চাঁদাবাজি ও সহিংসতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সোলাইমান বলেন আহমদ হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায় আহমদ হোসাইনের বিরুদ্ধে হত্যাচেষ্টা নারী নির্যাতন, শ্লীলতাহানি ঘরবাড়ি ও দোকান ভাঙচুর জমি দখল চুরি ভয়ভীতি প্রদর্শন বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে অভিযোগপত্র চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD