1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দিনাজপুরে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন গ্রেফতার ও ফেনসিডিল উদ্ধার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

সাবু রায় ( বিকে), স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হোসাইন মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ আনোয়ার হোসেন এর তত্তাবধায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ, জনাব মুহাম্মদ আলমগীর পিপিএম, এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৯/০৭/২০২৫ খ্রি. ভোর- ০৫.৩৫ ঘটিকার সময় দিনাজপুর কোতয়ালী থানাধীন লিলির মোড় হইতে নাবিল পরিবহন বাসের যাত্রী মাদক ব্যবসায়ী মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম (২৭), পিতা- মোঃ সিদ্দিক আলী, সাং-দরগাপাড়া, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে ৬০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী আসামী মোঃ ফারুাক হোসেন (৪৩), পিতা-মোঃ নাজিমউদ্দিন, সাং-চন্ডিপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুরকে কোতয়ালী থানাধীন বালুয়াডাঙ্গা মোড় হতে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য যে, আসামী মোঃ শাহিন আলম ওরফে সাদ্দাম এর বিরুদ্ধে ০৫টি মাদক মামলা এবং
আসামী  মোঃ ফারুাক হোসেন এর বিরুদ্ধে ০২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

৫০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার-

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দিনাজপুরের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অদ্য ০৯/০৭/২০২৫ খ্রিঃ বিকাল- ০৩.১০ ঘটিকার সময় দিনাজপুর বিরল থানাধীন আসামী মোঃ করিমুল ইসলাম এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের ভিতর হইতে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামী ০১। মোঃ করিমুল ইসলাম (৪২), ০২। মোঃ শরিফুল (৪৫) উভয় পিতা- মোঃ মহিদুর রহমান, সাং-বৈরাগীপাড়া, থানা-বিরল, জেলা-দিনাজপুরদ্বয় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সু-কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। উক্ত পলাতক আসামীদ্বয় একাধিক মাদক মামলার রয়েছে। উক্ত পলাতক আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD