1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

বাংলাদেশী ৮ নাগরিককে হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

 

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জঃ

ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আটক আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।”

মঙ্গলবার (৮ জুলাই)সকাল পৌনে ১০ টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

হস্তান্তর নাগরিকরা হলো-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), বাবলু মিয়ার ছেলে সোহেল মিয়া (২৯), একই পিতার সন্তান শিহাব উদ্দিন ও রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০) এবং কালু মিয়ার ছেলে ইকবাল।”

২৫ বিজিবি’র নায়েক সুবেদার আবু সায়েদ জানান, আটককৃতরা কাজের সন্ধানে কিছুদিন আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার পর প্রক্রিয়াগতভাবে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে।” আজ দুপুর ৩টার দিকে মাধবপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ওসি তদন্ত মো: কবির হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতে মাধ্যমে তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD