1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে দাদা গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

মোঃআমিনুল ইসলাম , শেরপুর প্রতিনিধি :

শেরপুরে ৭বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা শমেজ উদ্দিন বইট্টা (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে। ভুক্তভোগী শিশু বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা গেছে, চলতি মাসের ৬তারিখ বিকেলে
বাইট্টা মিয়া স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীকে
নিজ বাড়িতে ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর শিশুটিকে বিষয়টি কাউকে না বলার হুমকি দেয়। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হলে শিশুটির কান্নাকাটিতে স্বজনরা বিস্তারিত জানতে পেরে চিকিৎসার জন্য দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

শিশুটির বড় ভাই জানায়, আমার বোনকে দুই বছর বয়স রেখে বাবা মারা যান। আমার বোনের এ সর্বনাশের জন্য বইট্টার বিচার চাই। এ ঘটনায় মঙ্গলবার (৮জুলাই) রাতে সদর থানায় অভিযোগ দায়ের করেছি।

স্থানীয়রা জানান, শমেজ উদ্দিন বইট্টা গত দুই মাস আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধ গ্রামে যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD