1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ৩০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ২

  • প্রকাশিতঃ বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ৯ জুলাই ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রাম হতে সকাল ০৬:৫০ টায় দুই জন মাদককারবারিকে ৩০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ আলম (৩১), ২। মোঃ ইউসুফ (৩৯)। মোঃ আলম রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের পুত্র এবং মোঃ ইউসুফ রাজশাহী জেলার একই থানার একই গ্রামের হাসেম আলীর পুত্র। 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ-উজ-জামান আকাশ ফোর্স-সহ আজ ০৯ জুলাই ২০২৫ খ্রি. সকাল ০৬:৩৫ টায় চারঘাট থানাধীন তালতলা মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামস্থ গোবিন্দপুর ব্রিজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার সম্মুখে কতিপয় মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ দাউদ-উজ-জামান আকাশ ফোর্স-সহ আজ ০৯ জুলাই ২০২৫ খ্রি. সকাল ০৬:৪০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৬:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আলম-এর দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ৩০০ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ শাহিনুর রহমান শাহিন নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আলম, মোঃ ইউসুফ এবং পলাতক অভিযুক্ত মোঃ শাহিনুর রহমান শাহিন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD