1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

পত্নীতলায় হত্যা মামলার আসামি হান্নান গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২১৭ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোটার (নওগাঁ)

নওগাঁ পত্নীতলায়

চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব। আটককৃত আসামী হান্নান আলী (৩২) পত্নীতলা উপজেলার গোপীনগর হঠাৎপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

 

 

র‌্যাব-৫ এর এক বার্তাতে জানা যায় সেমবার( ৭ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সাপাহার উপজেলার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।

 

 

উল্লেখ্য গত ২৭ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৩টায় নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন ০৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জনৈক মোঃ জহুরুল ইসলাম এর দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় বাদী পক্ষের ৮/১০ জন মানুষ গুরুতর আহত হন এ ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম ০৮ জুন ২০২৫ তারিখ মৃত্যুবরণ করেন। এবিষয়ে জহুরুল ইসলাম এর ছেলের স্ত্রী মোছাঃ ফেন্সি খাতুন বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করলে পত্নীতলা থানা পুলিশ থানায় ১৩ নং মামলা রুজু করেন। এর পর থেকে পুলিশ ও র‌্যাব আসামিদের ধরতে তৎপরতা চালায়।

 

 

র‌্যাব জানায় গ্রেফতারকৃত আসামীকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

 

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়ে। এই মামলার তদন্ত চলমান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD