1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দশক ধরে কাঁধে মিষ্টির হাঁড়ি, তিন জেলার গ্রামে গ্রামে সমীরের মিষ্টিমাখা পথচলা রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ।

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১১৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

বৈষম্যের ঠাঁই নাই, নিয়োগবিধি সংশোধন চাই”
এই স্লোগানকে সামনে রেখে নিয়োগবিধি সংশোধন, বেতন গ্রেড, টেকনিক্যাল পদমর্যাদাসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজবাড়ীর স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রাজবাড়ী জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার পাঁচ উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।

বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করছি। দাবি আদায় না হওয়ায় এবার আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। যদি দ্রুত দাবি পূরণ না হয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ করে দেবো।”

বক্তারা আরও বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকলেও তারা উপযুক্ত স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত। নিয়োগবিধিতে বৈষম্য, বেতন কাঠামো ও পদমর্যাদায় অসামঞ্জস্য দূর না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবু নাছির উজ্জ্বল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা মুখপাত্র এসএম সবুজ শাহীন।

এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD