1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

পাংশায় সাবেক সেনা কর্মকর্তাসহ ২৫ বাড়িতে হামলার অভিযোগ, গ্রেফতার-১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ীর পাংশা উপজেলার কমবামাজাইল ইউনিয়নে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মঙ্গল দুপুরে কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে হামলার ঘটনা ঘটেছে।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেঃ অবঃ এস এম মতিউর রহমান জুয়েলের বাড়িসহ অন্তত ২৫টি বাড়িতে হামলা করা হয়। এছড়াও কসবামাজাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ লাল চাদের বাড়ীতেও হামলার ঘটনা ঘটে। এসময়  বাড়ি ঘরে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কসবামাজাইল ইউনিয়ন পরিষদের সদস্য তানজিল বিশ্বাস, লুৎফর রহমান, মুল্লুক, আশিক আহত হয়ে পাংশা হাসপাতালে চিতিৎসাধীন রয়েছে।

উপজেলার সুবর্ণ কোলা গ্রামের মিরাজ খার নেতৃত্বে এ হামলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ঘটনায় মুক্তি নামের এক ব্যাক্তিকে আটক করেছে। সে একই ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একজন আটক আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD