1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

জয়পুরহাটের  সন্ত্রাসী মানিক ওরফে চাকু মানিক গ্রেফতার।

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে সন্ত্রাসী মানিক ওরফে চাকু মানিককে (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে গ্রেফতার করতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের সহকারী উপপরির্দশক (এএসআই) রশিদুল ইসলাম আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। গ্রেফতারের সময় মানিকের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে আটটায় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মানিক ওরফে চাকু মানিক আক্কেলপুর পৌরশহরের সাখিদার পাড়ার মন্টু মিয়ার ছেলে। মানিকের বিরুদ্ধে হত্যাচেষ্টা, চুরি-ছিনতাই-ডাকাতির একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ত্রাসী চাকু মানিক কারাগারে ছিলেন। তিনি কয়েক দিন আগে জামিনে বেড়িয়ে আসেন। সোমবার সন্ধ্যায় মানিক চাকু নিয়ে উপজেলা পরিষদ এলাকায় ঘোরাঘুরি করছিলেন। খবর পেয়ে এসআই রাকিবুল ইসলাম ও এএসআই রশিদুল ইসলাম সন্ত্রাসীকে মানিককে ধরতে আসেন। তারা দুজন উপজেলা পরিষদের সামনে থেকে মানিক ধরে হাতকড়া লাগান। এসময় তাদের কাছে মানিক ছুটে পালানোর চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে এএসআই রশিদুল আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে থানায় নিয়ে আসা হয়। এরপর এএসআই রশিদুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হায়দার বলেন, আক্কেলপুর থানার এএসআই রশিদুল ইসলাম রাত আটটার দিকে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

আক্কেনপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মানিক একজন এলাকার ভয়ঙ্কর সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি কারাগারে ছিলেন। কয়েক দিন আগে জামিন মুক্তি পেয়ে এলাকায় এসে ঘোরাঘুরি করছিলেন। সোমবার সন্ধ্যায় দুটি চাকুসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD