1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

পাইকগাছায় চেতনা নাশক স্প্রে করে সোনা গয়না সহ লক্ষাধিক টাকা লুট

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৫৮ বার পঠিত

 

 

আজিজুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:

পাইকগাছায় চেতনা নাশক মিশ্রিত খাবার খেয়ে অচেতন হওয়ায় সোনা গয়না সহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং লস্কর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ ইলিয়াস গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের ৫ জন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রান্না করা ভাত ও তরকারির সাথে কোনো এক সময় দুর্বৃত্তরা চেতনা নাশক মিশিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। পরবর্তীতে পরিবারের তিন জন সহ আরো দুজন মেহমান এ খাবার খেয়ে অচেতন হয়ে পড়ে। এ সুযোগে রাতের কোনো এক সময় বাড়িতে রক্ষিত ১২ ভরি সোনা ও দেড় লক্ষাধিক টাকা সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পাশাপাশি জমির দলিল এবং ভোটার আইডি কার্ড সহ প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। এমতাবস্থায় শুক্রবার সকালে উঠে দেখি গেট ও বক্সে ভেঙে উল্লেখিত সোনা গয়না ও মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় শুক্রবার ভুক্তভোগী মোঃ ইলিয়াস গাজী ও তাহার স্ত্রী নাছিমা আক্তার এবং কাজের লোক জাহানারা সহ মেহমান রাড়ুলী ইউনিয়নের চক-বড়ভোড়িয়া জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ ফারুক সানা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোড়ল বর্তমানে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ জানান, অচেনা পয়জন খাওয়ার ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD