1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

নালিতাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

 

আল-আমিন স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের নালিতাবাড়িতে মানসিক ভারসাম্যহীন এক যুবতী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ২৬ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের বারমারি বাজারে এ ঘটনা ঘটে। জানা গেছে, গত দুই মাস পুর্বে ওই মানসিক ভারসাম্যহীন যুবতী (২৫) বারমারি বাজারে আসে। তার পরিচয় কেউ জানে না। বাজারের বিভিন্ন দোকানের বারান্দায় রাত যাপন করে আসছিল। বাজারেরবাসিন্দারা জানান ব্যবসায়ীরা অনেই ওই মানসিক ভারসাম্যহীন যুবতীকে খাবার দিতো। গত বৃহস্পতিবার রাত ২টায় জালাল মিয়া (৩৫) নামে এক যুবক বাজারে এসে ওই যুবতীকে ধর্ষণ করে। এ সময় বাজারের পাহারাদারা জালাল মিয়াকে হাতে নাতে আটক করে। এসময় পুড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এসে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেন। জালাল মিয়া পার্শ্ববর্তী কালাপানি গ্রামের জনু মিয়ার ছেলে। জানা গেছে জালাল মিয়া এলাকায় একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু অর্থশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায়নি। বর্তমানে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতে ধর্ষিতা যুবতীকে থানায় নিয়ে আসে। এব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের বিষয়ে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD