1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

জয়পুরহাট সীমান্ত দিয়ে এক ভারতীয়কে পুশ ইন

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটের কোনও এক সীমান্ত দিয়ে এক ভারতীয়কে পুশ ইন করেছে বিএসএফ। গতকাল শুক্রবার সকালে জয়পুরহাট জেনারেল হাসপাতালে অসুস্থ অবস্থায় অজ্ঞাত হিসেবে ভর্তি হয়।

ভারতীয় ওই নাগরিকের নাম জীবন দে, তার বাড়ি ভারতের আসামের কুলারঘাট ভেড়াপান্নি বলে নিশ্চিত হওয়া গেছে।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে সরাসরি তার সাথে কথা বললে সে জানায়, তার বাড়ি আসামে। বিএসএফ তাকে বাড়ি থেকে ধরে এনে বাংলাদেশে পুশ ইন করেছে। তবে কোন সীমান্ত দিয়ে পার করা হয়েছে সেটা বলতে পারেননি তিনি। তবে তিনি ভারতে ফিরতে চান বলে জানিয়েছেন।

তবে জীবন দে’র কথা অস্পষ্ট। তার মাথা ও হাতসহ শরীরে ক্ষত রয়েছে। তাকে জয়পুরহাট-হিলির কোন এক সীমান্ত দিয়ে পুশ ইন করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবির কমান্ডার লেঃ কর্ণেল আরিফুর দৌলা জানান, পুশ ইনের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD