1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

ইবির তারুণ্য’র নেতৃত্বে তুরাণ- হিমেল

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

 

তারিকুল ইসলাম ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জনকল্যাণমূলক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন তারুণ্য’র বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরসালিন ইসলাম তুরাণ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ হিমেল।

আজ রবিবার (২৬ জুন) সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও তারুণ্যের বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ এবং সংগঠনটির বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নব নির্বাচিত সভাপতি মুরসালিন ইসলাম তুরাণ বলেন,“আসলে এই মুহূর্তে বসে অনুভূতি প্রকাশ করা কঠিন। তারুণ্যকে কি দিতে পেরেছি জানি না, তবে তারুণ্য আমাকে অনেক বেশি দিয়েছে। সকলের ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ।”

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল বলেন,“আনন্দ লাগছে নিবার্চিত হতে পেরে। আবার ভয়ও লাগছে এতো বড় দায়িত্ব পেয়েছি। তবে আপনারা যেহেতু ভরসা রেখেছেন, ভরসা করে ভোট দিয়েছেন, আশা করি সেটা আমার জায়গা থেকে পালন করতে পারবো।”

সাবেক সভাপতি আমিনুল ইসলাম বলেন,“আমি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরে বিশ্বাস করতে পারিনি। আজ পদত্যাগ করছি। তবুও তারুণ্যের স্মৃতিগুলো একই জায়গায় থেকে গেছে। বিগত সময়গুলোতে সকলে একযোগে কাজ করেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও যেন এই সহযোগিতা অব্যাহত থাকে সেজন্য আহ্বান জানাচ্ছি। তারুণ্য কাউকে বিদায় দেয়না। একসময় সবাই সুবাসিত হয়ে যায়, সুবাসিত করে রাখা হয়। আপনারা ভবিষ্যতে সুন্দর স্মৃতির সাক্ষী হবেন। তারুণ্যের যে সুনাম, সম্মান রয়েছে — সেটা ধরে রাখার জন্য চেষ্টা করবেন। যে যে পদেই থাকুন না কেন, তারুণ্য আপনাদের সবার।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের একটি ঐতিহ্য রয়েছে। তারুণ্যকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দেখেছি। টোটাল আয়ের হিসাব দেখলে বোঝা যাবে, তারুণ্য অনেক এক্টিভ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রসঙ্গত, ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্ৰত তারুণ্য’ — এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সাল থেকে তারুণ্য কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কর্মসূচি, নেতৃত্বদানের প্রশিক্ষণ, রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বন্যার সময়ে ত্রাণ কর্মসূচি প্রভৃতি সমাজসেবামূলক কাজ করে থাকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD