1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

ভোলার কন্যা ইস্পিতার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

 

জেলা প্রতিনিধি- ভোলা:

ভোলা সরকারি কলেজ এর প্রানীবিদ্যা বিভাগের অনার্স পড়ুয়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সরকারি কলেজ শাখার নেত্রী সুকর্না আক্তার ইস্পিতার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখা। অদ্য ২৭ই জুন (শুক্রবার) ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মুল ফটকে বিকাল ৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলার সংগঠক তানজিল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পশ্চিম চরনোয়াবাদ হাই-স্কুল ভোলা’র সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, শুধু বিচার করাই যথেষ্ট নয়, ঘটনার পেছনের কারণগুলো খুঁজে বের করে হবে যাতে করে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সাথে ইস্পিতার মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এই শিক্ষক।

সংগঠনের সদস্য মেহেদী হাসান মাহি বলেন, গত ২০ই জুন ভোলা সরকারি কলেজ ছাত্রদল নেত্রী ও জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় একজন সংগঠক সুকর্না আক্তার ইস্পিতার মরদেহ ভোলার মেঘনা নদী থেকে উদ্ধ্বার করা হয়েছে। এর আগে ১৭ই জুন তিনি একটি ঢাকাগামী লঞ্চ কর্ণফুলী-৪ এর তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন বলে জানা গিয়েছে। তবে ইস্পিতাকে লঞ্চে ধর্ষণ করা হয়েছে বলে এক নারী ৯৯৯ এ কল করে অভিযোগ করেন। পরিবার ও স্বজনরাও ধর্ষণের অভিযোগ তুলেছে।ধর্ষণের অভিযোগ এই ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে তুলেছে। আমরা আজকের মানববন্ধন থেকে ইস্পিতার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।

ইস্পিতার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, ইস্পিতা জুলাই ছাত্র-জনতার গণঅভু্যত্থানের সক্রিয় এক সংগঠক ছিলেন। তাঁর মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। এই ঘটনার নেপথ্যে থাকা দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, ইস্পিতার এই নির্মম মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বিচারহীনতার সংস্কৃতির প্রতিফলন। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে বলে দাবি জানান তারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য জুয়েল রানা, জিহাদ, এ ছাড়াও আর-ও উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি নেওয়াজ শরীফ সহ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ভোলা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD