1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াঘাটে পুলিশের বিশেষ অভিযান মাদকসহ গ্রেপ্তার ৯, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা শিহাব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পিরোজপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, নেতৃত্বের স্বপ্ন দেখালেন জেলা প্রশাসক ‎ পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯ তম সভা অনুষ্ঠিত অল্পের জন্য প্রাণে বাঁচলেন এমপি, ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে আহত অর্ধশতাধিক কমলনগরে খাসজমি দখলের ভিডিও ধারণ করায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ চট্টগ্রাম মহানগর জোনে ১৬তম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বৃত্তি পরীক্ষা সম্পন্ন; ডিসেম্বরের মধ্যেই ফলাফল প্রকাশের আশা মীর মশাররফ হোসেন আমাদের সাহিত্য-সংস্কৃতির অমূল্য সম্পদ পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক রামগতির আলেকজান্ডারে ঘুরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রকৌশলী জামাল উদ্দিন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫০ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার
শ্রেষ্ঠ প্রকৌশলী জামাল উদ্দিন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

২০২২-২৩ইং অর্থবছরে রূপগঞ্জ উপজেলাকে স্মার্ট এবং ডিজিটাল উপজেলায় পরিনত করায় জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প গ্রহন ও চলমান প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়ন করায় অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী হিসেবে পুরষ্কৃত হয়েছেন জামাল উদ্দিন।
এ সময় প্রকৌশলী জামাল উদ্দিনের হাতে ক্রেষ্ট তুলে দেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্ত¡াধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল বাছেদ, নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শেখ তাজুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অন্যান্য কর্মকর্তা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুরুষ্কার প্রদানের বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন বলেন, বিগত অর্থ বছরে রূপগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ ভারী যানবাহন চলাচলের উপযোগী করে প্রশস্তকরণ, বৃদ্ধমান রাস্তা সমূহ মেরামত, গুরুত্বপূর্ণ সড়কে ব্রিজ/কালভার্ট নির্মাণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পূর্ননির্মাণ ও মেরামত, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মান ও সম্প্রসারণ, ইউনিয়ন ভ‚মি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাসসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, মালামাল ও পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য বিভিন্ন হাট বাজার/ঘাটলা নির্মাণ ও মসজিদ/মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় নির্মাণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্রিশ্রতি “গ্রাম হবে শহর” বিনির্মাণে একটি টেকসই যোগাযোগ, নেটওয়ার্ক এবং সমৃদ্ধশালী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে।
এ বিষয়ে সকল জনপ্রতিনিধি বিশেষ করে রূপগঞ্জের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহযোগীতা করে যাচ্ছেন।
আমার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উদ্ধূত করা ও বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষনিক সিদ্ধান্ত প্রদান করে কাজ বাস্তবায়নে ভ‚মিকা রাখায় নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) নারায়ণগঞ্জ জনাব মোঃ শেখ তাজুল ইসলাম তুহিন এবং স্থানীয় পর্যায়ে কাজ বাস্তাবায়নে বিভিন্ন জটিলতা নিরসনে সার্বক্ষণিক ভ‚মিকা রাখায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপগঞ্জ) জনাব ফয়সাল হককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ ভাবে সকলের সহযোগীতায় উন্নয়ণ কাজ চলামান থাকলে অচিরেই রূপগঞ্জ একটি আধুনিক এবং স্মার্ট উপজেলা হিসেবে আত্তপ্রকাশ করবে।

তারিখ- ২৪-০৯-২০২৩ইং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD