1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বাবা-মেয়ে গুরুতর আহত, শিশুটির অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬০ বার পঠিত

 

রবিউল ইসলাম রবি( বালিয়াকান্দী)

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-মেয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ (বুধবার) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন- দক্ষিণবাড়ি গ্রামের বজলু দেওয়ান ও তার চার বছর বয়সী মেয়ে আয়শা। তারা পথচারী অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনু মিয়া-সোনো মিয়ার দরগাবাড়ি সংলগ্ন ফাঁকা রাস্তায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বজলু দেওয়ান ও তার শিশুকন্যাকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহত বাবা-মেয়েকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত বজলু দেওয়ানের অবস্থাও গুরুতর।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকায় নিয়মিতই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো হচ্ছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সাধারণ পথচারীদের জীবনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একইসঙ্গে এলাকায় বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD