1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন।

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে ৫ মাসে  গ্রেপ্তার ৬০২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

রাজশাহীতে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে এ উপলক্ষে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, দরকার সমাজের সক্রিয় ভূমিকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। বক্তব্য রাখেন পুলিশ সুপার (রেঞ্জ) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. এসএম বায়েজিদ উল-ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৯৩৮টি অভিযানে ৫৯৭টি মামলা দায়ের ও ৬০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে ৬ কেজি ৭১১ গ্রাম হেরোইন, ৬২২ বোতল ফেনসিডিল, ৩১৩৯ পিস ইয়াবা এবং ১২৩ কেজির বেশি গাঁজা। জব্দ করা হয়েছে ১৩ লাখ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহন।

তিনি আরও জানান, এই সময়ে ৩৪টি মামলায় রায় হয়েছে, যার মধ্যে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দিবসটি ঘিরে নগর ও উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মসূচি চলবে, যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, মাইকিং, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। এছাড়া জেলার ৯টি সরকারি-বেসরকারি নিরাময় কেন্দ্রে গত পাঁচ মাসে ৫১৭ জন মাদকাসক্তকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD