1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রথ মেলা উপলক্ষে চাঁদা আদায়ের অভিযোগ, জড়িত কাউন্সিলর পদপ্রার্থী

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী থেকেঃ

রাজশাহীর ঐতিহ্যবাহী রথযাত্রা এই রথ মেলাকে ঘিরে দোকান বসানোকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি গোষ্ঠীর বিরুদ্ধে। দোকানিদের অভিযোগ ব্যবসার উপর নির্ভর করে ‘সাপ্তাহিক চুক্তি’তে অর্থ দিয়ে থাকেন, যার পরিমাণ ৫,০০০ থেকে ৬,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এক দোকানি জানান, “এবার এখনও চাঁদার নির্দিষ্ট অঙ্ক বলা হয়নি, তবে আগের মতোই টাকা দিতে হবে—না হলে দোকান বসানো যাবে না।” তিনি আরও দাবি করেন, “আমরা পাঁচটি দোকানের জন্য প্রায় ২৫ হাজার টাকা দিতে হয়”।

আরেক দোকানি বলেন, “আমি এবার বাদশা ভাইয়ের সাথে ফোনে কথা বলে এখানে দোকান দিয়েছি। প্রতিবার ৫,০০০ টাকা করে দিই, এবার ৫,৫০০ টাকা নেবেন বলে জানিয়েছেন। এছাড়াও ছোট দোকানগুলোও বাদ পড়ে না, তাদের ১,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়।”

অভিযোগে প্রভাবশালী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জড়িত থাকার কথা উঠে এসেছে। জানা গেছে, আগামী কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় মুক্তিযোদ্ধার পুত্র জাবেদ। দোকানদার ও স্থানীয়রা দাবি করছেন, এই চাঁদা আদায়ের বিষয়টি জাবেদ ও তার বড় ভাই বাদশা দেখভাল করছেন।

এ বিষয়ে অভিযুক্ত বাদশার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে জাবেদ অভিযোগ স্বীকার করে বলেন, “এর সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। সামনা-সামনি বসে কথা বললে ভালো হয়।”

এলাকাবাসীর একাংশ দাবি করছেন, প্রতি বছরই এভাবে রথ মেলা উপলক্ষে চাঁদা আদায় চলে, যা মূলত একটি অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চাপে পড়েন এবং অনেকে দোকান দিতে পারছেন না।

ভুক্তভোগী দোকানিরা ও স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, তদন্তের মাধ্যমে এই চাঁদা আদায়ের প্রকৃত চিত্র উন্মোচন এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ দেইনি আমাদের টহল টিম সর্বাক্ষন সেখানে আছে। যেহেতু আপনি বিষয়টি আমাকে অবগত করলেন আমি খোঁজ নিয়ে দেখছি অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD