1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

রাজশাহীসহ দেশের সবক’টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীসহ দেশের সবক’টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র স্ব স্ব জেলা ও উপজেলায় পাঠানো হয়েছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে, যার মধ্যে ৬৪ হাজার ৬৫৩ জন ছাত্রী। দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সাথে একযোগে আগামীকাল বৃহস্পতিবার ২৬ জুন থেকে এই পাবলিক পরীক্ষা শুরু হবে। এদিন বাংলা প্রথমপত্র (আবশ্যিক)-এর পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে রয়েছে ৩৩ হাজার ৯৬২ জন, যার মধ্যে ছাত্র ১৭ হাজার ২৬৩ জন ও ছাত্রী ১৬ হাজার ৬৯৯ জন। মানবিক বিভাগের ৮৭ হাজার ৯৭২ জন পরীক্ষায় অংশ নিবে, যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ৮০৮ জন ও ছাত্রী ৪৪ হাজার ১৬৪ জন। বাণিজ্য বিভাগের ১১ হাজার ৫৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে যার মধ্যে ছাত্র ৭ হাজার ৮২৯ জন ও ছাত্রী ৩ হাজার ৭২৮ জন। রাজশাহী বোর্ডে নিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩৭০ জন ও ছাত্রী ৫৭ হাজার ৯৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১২৬ জনের মধ্যে ছাত্র ১২ হাজার ৪৭৭ জন ও ছাত্রী ৬ হাজার ৬৪৯ জন। ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী ১৭১ জনের মধ্যে ছাত্র ১০৫ জন ও ছাত্রী ৬৬ জন। প্রাইভেট পরীক্ষার্থী ১১ জনের মধ্যে ছাত্র ৮ জন ও ছাত্রী ৩ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ৮টি জেলার ৭৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা ২০৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে রাজশাহী জেলায় ৪৩ টি কেন্দ্রে পরীক্ষায় বসবে ১৪ হাজার ৮৯৮ ছাত্র ও ১২ হাজার ৫৪ জন ছাত্রী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৫ হাজার ৩৩৫ জন ছাত্র ও ৪ হাজার ৪৪২ জন ছাত্রী, নাটোর জেলায় ২০টি কেন্দ্রে ৫ হাজার ৮৩৭ জন ছাত্র ও ৫ হাজার ৪৩৩ জন ছাত্রী, নওগাঁ জেলার ২৫ টি কেন্দ্রে ৬ হাজার ৫২২ জন ছাত্র ও ৫ হাজার ৯৬১ জন ছাত্রী, পাবনা জেলার ২৮ টি কেন্দ্রে ৮ হাজার ৪৪৪ জন ছাত্র ও ৯ হাজার ৪৮১ জন ছাত্রী, সিরাজগঞ্জ জেলার ৩১টি কেন্দ্রে ১১ হাজার ৪৯৬ জন ছাত্র ও ১১ হাজার ২৮৫ জন ছাত্রী, বগুড়া জেলার ৩৩ টি কেন্দ্রে ১৩ হাজার ৫৩১ জন ছাত্র ও ১২ হাজার ৫৬৫ জন ছাত্রী এবং জয়পুরহাট জেলার ১২টি কেন্দ্রে ২ হাজার ৮৯৭ জন ছাত্র ও ৩ হাজার ৪৩২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। অভ্যন্তরীণ প্রস্তুতির পাশাপাশি, একটি নিরপেক্ষ পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নজরদারি দল গঠন করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম  এ প্রতিবেদক’কে জানান, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। পরীক্ষা গ্রহণের সকল সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD