1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজবাড়ীতে ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২১০ বার পঠিত

 

রাজবাড়ী প্রতিনিধি:

 

রাজবাড়ীতে কৃষি বিপণন অধিদপ্তরের অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে মানববন্ধনে অংশ নেওয়া বেশিরভাগ কৃষকই এই কর্মসূচির প্রকৃত কারণ জানতেন না বলে অভিযোগ উঠেছে।

 

গত ২১ জুন অনলাইনে দেশ রূপান্তর ও সময়ের কণ্ঠস্বর পোর্টালে ‘রাজবাড়ী কৃষি বিপণন অধিদপ্তরের অফিস সহায়ক এনামুল হকের টাকা নেওয়ার ভিডিও ভাইরাল’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে অফিস সহায়ক এনামুল হককে সরাসরি ঘুষ নিতে দেখা যায়।

 

এরই জেরে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজবাড়ী কৃষি বিপণন কার্যালয়ের সামনে কৃষকদের ব্যানারে মানববন্ধন আয়োজন করা হয়।

তবে মানববন্ধনে অংশগ্রহণকারী অনেক কৃষক জানান, তাদের সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ফোনে ডেকে নেওয়া হয়। কার্যালয়ে গিয়ে বলা হয়, সাংবাদিক মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। এতে পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘরের প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে। তাই সবাইকে মানববন্ধনে অংশ নিতে হবে। না হলে প্রকল্প বাতিল হয়ে যাবে।

 

কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কৃষক রাশেদ খান বলেন,

“পেঁয়াজ সংরক্ষণের জন্য ঘর করতে গেলে তিন লাখ টাকা খরচ হয়। তাই আবেদন করেছিলাম। অফিস থেকে ফোনে ডেকে নেয়। জমির কাগজপত্র জমা দিতে গিয়ে দেখি মানববন্ধন চলছে। কেন হচ্ছে বুঝতে পারিনি, সবাই দাঁড়িয়েছে তাই আমিও দাঁড়িয়েছিলাম।”

 

এভাবেই আরও অন্তত ৮-১০ জন কৃষক জানান, প্রকৃত কারণ না জেনেই তারা মানববন্ধনে অংশ নিয়েছেন। বেশিরভাগের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলায়।

 

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। তারা বলেন, অনৈতিক লেনদেনের ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সত্য চাপা থাকেনি, থাকবেও না।

ঘটনার পটভূমি:

কৃষি বিপণন অধিদপ্তরের দেয়া গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরে রাজবাড়ী জেলার কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণের জন্য আধুনিক মডেল ঘর নির্মাণ করা হবে। এ ঘরের জন্য আবেদনপত্র জমার শেষ দিন ছিল ১৯ জুন।

সাংবাদিকের অনুসন্ধানে উঠে আসে, আবেদনপত্র জমা দিতে আসা কৃষকদের কাছ থেকে ২০০-৩০০ টাকা করে অবৈধভাবে আদায় করা হয়েছে। প্রতিবেদন তৈরির সময় সাংবাদিক নিজেও আবেদনপত্র জমা দিতে গিয়ে টাকা দাবি করার ঘটনার মুখোমুখি হন। পরে গোপনে ধারণ করা ভিডিওতে অফিস সহায়ক এনামুল হককে কৃষকের কাছ থেকে টাকা নিতে দেখা যায়।

এ বিষয়ে কথা বলতে রাজবাড়ীর কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে ছয় মাসের প্রশিক্ষণে আছেন, কিছু বলতে পারছেন না।

অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদি হাসান জানান, “বিষয়টি সাংবাদিকের মাধ্যমে জানতে পারলাম। আমি রাজবাড়ী গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD