1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

রাজশাহীতে আড্ডা দেওয়ার সময় ধরা খেলো নাটোর ছাত্রলীগের সাবেক সভাপতি

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় ঘুরতে এসে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে যুবদল।

সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে নগরীর বড়কুঠি আইন কলেজ মাঠে আড্ডা দেওয়ার সময় সুমন আলীকে চিনতে পেরে কয়েকজন আটক করে গণধোলাই দেয়। এতে তার পরণের শার্ট ছিঁড়ে যায়। এসময় যুবদলের কর্মীরা তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এলে সুমনকে তাদের হাতে তুলে দেয় যুবদল কর্মীরা। সুমন নাটোরের বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে ।

এ বিষয়ে  (আরএমপি) রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনো থানায় এসে পৌঁছে নি । থানায় এসে পৌঁছলে বিস্তারিত বলা যাবে। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD