1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

গোদাগাড়ীতে জনকল্যাণে অবিচল ইউএনও ফয়সাল আহমেদ 

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে যোগদানের পর থেকেই ধারাবাহিকভাবে জনকল্যাণে কার্যকর ভূমিকা রেখে চলেছেন।

ভেজালবিরোধী অভিযান, মাদক দমন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশংসায় ভাসছেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। গোদাগাড়ী উপজেলার সর্বস্তরে চালাচ্ছেন ভেজালবিরোধী অভিযান, মাদকবিরোধী ব্যবস্থা এবং বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম। তার নেতৃত্বে জনমানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনি এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।

চলতি জুন মাসে প্রায় প্রতিদিনই গোদাগাড়ী উপজেলার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও দোকানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করার পাশাপাশি জনসচেতনতামূলক বার্তা দিয়েছেন ইউএনও। এতে খাদ্যনিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের ভোক্তা অধিকার সুরক্ষিত হয়েছে। একইসঙ্গে, মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে প্রশাসনিক অবস্থান আরও কঠোর হয়েছে। গোদাগাড়ীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক মাদক সেবনকারী ও কারবারিকে আটক করে আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হয়েছে। এতে উপজেলায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে স্থানীয়রা জানান।Open photo

এছাড়া, বাল্যবিবাহ প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছেন ফয়সাল আহমেদ। বিভিন্ন সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক বাল্যবিবাহ বন্ধ করেছেন। পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং প্রচারমূলক কর্মসূচি অব্যাহত রেখেছেন তিনি।

স্থানীয় এক প্রবীণ বলেন, “এই ইউএনও সাহেব আমাদের আশার আলো। তার নেতৃত্বে গোদাগাড়ীতে অনেক নিরাপদ ও শৃঙ্খলা ফিরে এসেছে।” সচেতন মহলের ভাষ্য, একজন সৎ ও সক্রিয় নির্বাহী কর্মকর্তা থাকলে একটি উপজেলা কেমন পরিবর্তিত হতে পারে—গোদাগাড়ী উপজেলা তার বাস্তব উদাহরণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD