1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ময়মনসিংহ মেডিকেলে রোগীদের বিশেষ আপ্যায়ন! ৫ বছরের তাসিন হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার যুবকের স্বীকারোক্তির দাবি লালমাইয়ে ফেসবুকের কমেন্টকে কেন্দ্র করে যুবককে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পতেঙ্গা ঝুঁকিপূর্ণ ভবনের সত্য সংবাদ প্রচার করার কারণে সাংবাদিক সাকিব কে হত্যার হুমকি বাঘারপাড়ার খাজুরায় ১৯ পিস ইয়াবাসহ শাহরিয়ার নাসিম গ্রেপ্তার খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। জিয়ানগরে ইট সলিং রাস্তার কাজের উদ্বোধন বাঘারপাড়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বর্ণাঢ্য র্যালি

সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ০২ জন আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

 

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সিপিএসসি, রাজশাহী এর যৌথ অভিযানে হত্যা মামলার এজাহার নামীয় ১০ নম্বর পলাতক আসামী মোঃ সিয়াম আলী(২০), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ জুন ২০২৫ ইং তারিখ ১৫:৩০ ঘটিকার সময় রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী ট্রাফিক মোড় এলাকা হতে গ্রেফতার করে। 

 

 

একই ঘটনায় র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং সদর কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে এজাহার নামীয় ৮ নম্বর পলাতক আসামী মো: আরজেদ আলী @ টুনু (৫৫), পিতা-মৃত রুস্তম আলী, সাং-সুবইল, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ২২ জুন ২০২৫ ইং তারিখ ১৬:০৫ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দবিরগঞ্জ বাজার হতে গ্রেফতার করে।

 

 

ঘটনা সূত্রে জানা যায়, ইং ০৯/০৬/২০১৫ তারিখ সময় অনুমান ১০.০০ ঘটিকার সময় ধৃত আসামীসহ অন্যান্য এজাহারনামীয় আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউপিস্থ সুবইল গ্রামের পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের পূর্ব পার্শ্বে বাদিনীর চাচাতো ভাই মোঃ নাহিদ আলীর বসতবাড়ীর ভিতরে ও বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে বাদিনীর বাবা মোহা: আব্দুল বাশেদ আলী’কে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর স্বজোরে আঘাত করে। উক্ত আঘাত ভিকটিমের মাথার মাঝখানে লেগে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারী মারপিট করে মৃত্যু নিশ্চিত করে। এ সময় এজাহার নামীয় অন্যান্য আসামীগণের মারপিটের ফলে বাদীর চাচী ও চাচাতো ভাই আহত হয়। উক্ত ঘটনায় ভিকটিম মৃত আব্দুল বাশেদ আলীর মেয়ে বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD