1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

গলাচিপায় আবাসিক মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

মোঃনাসির উদ্দিন স্টাফ রিপোর্টার,পটুয়াখালীঃ

 

পটুয়াখালীর গলাচিপায় আবাসিক মহিলা হাফিজিয়া মাদ্রাসার শিশু ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

নিহত জান্নাতুল আক্তার (৯) রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলতার মো. আলী আকবর এর মেয়ে।

শনিবার (২১জুন) গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরে মদিনা মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

মাদ্রাসার কর্তৃপক্ষ সাপের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানালেও তার মৃত্যু নিয়ে রহস্য রয়েছে বলে জানা যায়।

নিহতের সহপাঠী মারজানা জানান, আনুমানিক ১ বছর আগে এ মাদ্রাসায় সে ভর্তি হয় এবং সম্পর্কে আমার চাচাতো বোন। গতরাত ১০ টার দিকে আমরা ঘুমাতে যাই। ভোর রাতে জান্নাতুল হাতে প্রচন্ড ব্যথা করে জানালে আমি তাকে হাত চেপে দিতে চাইলে সে নিজেই হাত মালিশ করে। এরপর সে তার ব্যবহৃত ট্রাঙ্কের সাথে তার হাত পিটাতে থাকে এবং কিছুক্ষণ পরে শান্ত হয়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষিকা মোসা. জান্নাতুল ফেরদৌস আমাদেরকে ফজরের নামাজের জন্য ডাকলে আমারা উঠলেও জান্নাতুল ওঠেনা। পরে শিক্ষিকাকে জানালে সে তাকে তুলে তার রুমে নিয়ে যায়। এরপর তার মুখে পানি দিলে তা বাহিরে গড়িয়ে পড়ে যায় এবং অচেতন হয়ে মাটিতে লুটে পড়ে।

পড়ে তাকে ওখান থেকে উদ্ধার করে মাদ্রাসা পরিচালক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

 গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD