1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন। রাজবাড়ী বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে দাখিল করেছেন ৮জন নারী।  জয়পুরহাটে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট।   রামেকে হামের প্রকোপে বাড়ছে শিশুমৃত্যু, পিআইসিইউ সংকটে ঝরছে প্রাণ।     

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ ছাড়া মিষ্টি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

 

নাটোর প্রতিনিধি :

নাটোরে বিএসটিআইয়ের মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই মিষ্টি উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ জুন (রোববার) নাটোর জেলা সদরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসন এবং বিএসটিআই রাজশাহী অফিস এর যৌথ উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন, বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (অঃ দাঃ) জহুরা সিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মান সনদ (সিএম লাইসেন্স) গ্রহণ না করে বিভিন্ন ধরণের সুইটমিট যেমন—চমচম, রসগোল্লা ও কালোজাম উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে নাটোর সদরের নিচাবাজার এলাকার শিলা মিষ্টি বাড়িকে ১০ হাজার টাকা এবং আলাইপুর এলাকার মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানগুলোকে দ্রুত বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুজ্জামান।

আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD