1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে পান বরজ কেটে ফেলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহীঃ

 

রাজশাহী দুর্গাপুর উপজেলা শাহবাজপুর গ্রামে এক কৃষকের পান বরজ কেটে ফেলা হয়েছে বলে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । 

জানা যায়,(২০ জুন) শুক্রবার সন্ধ্যা ৬টা দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত গোপাল প্রামানিকের ছেলে শামসুল হক ইনুর ১০ শতাংশ জমির পান বরজের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। অভিযুক্ত ওই যুবক একই গ্রামের মৃত জলিল জদ্দারের ছেলে আল-আমিন। 

স্থানীয় আবুবক্কর বলেন,  অভিযুক্ত আল আমিন সম্পর্কে সামসুল হক ইনুর আপন বোনের ছেলে দীর্ঘদিন যাবত নিজেদের মধ্যে জমি নিয়ে মামলা মুকুদ্দমা হয়ে আসছিল। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যার দিকে পান বরজ কেটে ফেলার মত ঘটনা ঘটানো হয়েছে। 

ভুক্তভুগী শামসুল হক বলেন,আমি অনেক কষ্ট করে এই পান বরজ তৈরি করেছি। আল- আমিন তার ভাইদের আদেশে আমার এই ক্ষতি করেছে। তারা আমার জমি জোর করে দখল করেছে এই নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করাকে কেন্দ্র করে আল আমিন এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ট বিচার চাই আইনের কাছে। 

অভিযুক্ত আল আমিন অভিযোগ শিকার করে বলেন, হ্যাঁ আমি পান বরজ কেটে ফেলেছি, সে আমার আমের গাছ কেটেছে।আমার বাবা দীর্ঘদিন যাবত এই এলাকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছে তিনি নিজ হাতে সকলের বিচার করেছেন তাই আমি নিজেও তার পান বরজ কেটে তার বিচার করেছি। 

এ বিষয়ে জানার জন্য দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) দুরুল হুদাকে মুঠো ফোনে কল করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD