1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

দুর্গাপুরে নাবালিকা কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য, মূল অভিযুক্ত রাশেদ গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়া গ্রামে এক নাবালিকা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মোঃ রাশেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-১২ এর যৌথ অভিযান দল।

অভিযুক্তকে পাবনা জেলার আতাইকুলা থানাধীন গয়েশবাড়ী এলাকা থেকে ২১ জুন রাত ১২টার দিকে আটক করা হয়।

ভিকটিম একজন অষ্টম শ্রেণির ছাত্রী। পরিবারের তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাশেদ পূর্ব থেকেই তাকে ভয়ভীতি ও প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল।

২০২৫ সালের ২৭ মে রাত সাড়ে ৮টার দিকে ভিকটিম তার চাচা সামেদ আলীর বাড়িতে তরকারি দিয়ে বাড়ি ফেরার পথে, অভিযুক্ত রাশেদ তাকে পিছু থেকে মুখ চেপে ধরে কাঠালবাড়ীয়া গ্রামের মুনবর শাহ নামক ব্যক্তির পেয়ারা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর ভিকটিমকে হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা চালানো হয়।

২৮ মে ২০২৫ তারিখে ভিকটিমের পরিবার দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মামলাটি রুজু হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব-৫ (রাজশাহী) এবং র‌্যাব-১২ (সিপিসি-২, পাবনা) যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাবনা জেলার আতাইকুলা থানার গয়েশবাড়ী এলাকা থেকে রাশেদকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে।

পরবর্তীতে আসামিকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD