1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

সাতকানিয়ায় মাদ্রাসার ছাত্র কে শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

 

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ

সাতকানিয়া উপজেলার হাফিজিয়া কাইমুল মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের অভিযোগে শিক্ষক কাইমুল হাসানকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল।

বিশ্বস্ত সূত্রে পাওয়া অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই উক্ত মাদ্রাসাটিতে সেনাবাহিনী নজরদারি চালিয়ে আসছিল। আজ (২০ জুন) সকাল প্রায় ১১টার দিকে মাদ্রাসার এক ছাত্র, মুজাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে যে শিক্ষক কাইমুল হাসান তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

তদন্তের সময় অভিযুক্ত শিক্ষক তার দোষ স্বীকার করেন এবং অতীতে আরও ৩–৪ জন ছাত্রকে একই ধরনের নির্যাতনের কথা স্বীকার করেন।

পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে সাতকানিয়া থানায় হস্তান্তর করে। ভুক্তভোগী ছাত্রকে চিকিৎসা ও প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষার জন্য উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, এর আগেও একই মাদ্রাসার আরেকজন শিক্ষক একই ধরনের অপরাধে জড়িত থাকায় তাকে বরখাস্ত ও শাস্তির আওতায় আনা হয়েছিল। সেই ঘটনার পর থেকে সেনা ক্যাম্প (যা মাদ্রাসা থেকে প্রায় ২০০ মিটার দূরে অবস্থিত) সংশ্লিষ্ট মাদ্রাসাটি নিবিড় পর্যবেক্ষণে রাখে। মাদ্রাসার প্রধান শিক্ষক আগেই সতর্ক করেছিলেন, ভবিষ্যতে এমন কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD