1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।

শাহমখদুম থানার অভিযানে সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায় পারিবারিক আদালত কর্তৃক তিন মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি নাইম আলী (২৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়ার এলাকার মো: মুক্তারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, পারিবারিক আদালতে দায়েরকৃত একটি সিআর মামলায় আসামি নাইম আলীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। তবে তিনি রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে জারিকৃত ওয়ারেন্টটি শাহমখদুম থানায় মুলতবি ছিল।

আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে শাহমখদুম থানা পুলিশ। গতকাল ১৯ জুন ২০২৫ বিকালে শাহমখদুম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নাইম আলী শাহমখদুম থানার নওদাপাড়ায় তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর নেতৃত্বে এসআই মো: আব্দুল্লাহেল বাকী ও তাঁর টিম গতকাল বিকাল সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে আসামি নাইমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD