1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

নড়াইলে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৮১ বার পঠিত

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সৈকত শিকদার (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সৈকত শিকদার(২৫) নড়াগাতী থানাধীন ডর বল্লাটি গ্রামের মোঃ আনসার শিকদারের ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি জানান, নড়াইল থেকে বৃহস্পতিবার (১৯ জুন) নড়াগাতী থনাধীন ১০ নং পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামস্হ মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হাসান মাহমুদ ও এএসআই (নিঃ) মোঃ ইকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সৈকত শিকদার (২৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পনের পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইল ডিবি কর্তৃক পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজ গাজী(২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রাজ গাজী(২৮) নড়াইল সদর থানাধীন মহিষখোলা গ্রামের মোঃ মহব্বত গাজীর ছেলে। নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড়ের সুমন হাসানের ওয়ার্কসপের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, ও এএসআই (নিঃ) নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু গাজী(২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD