1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় নদীতে গোসলে নেমে কলেজছাত্র নিখোঁজ রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৩.৬৭% মাদক শনাক্তকরণ ও মামলা তদন্তে প্রশিক্ষণ সিটি কর্পোরেশনের মাঠ উন্নয়নে ক্রীড়া মন্ত্রণালয়ের সভা পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছিরুল ইসলাম মুফতির সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার। সিলেটের শ্রীপুর পাথর কোয়ারীতে আলুবাগান নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের উপজেলা প্রশাসনের অভিযান। বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়ম, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রেলকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে চট্টগ্রাম বোর্ডে

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দখল থেকে মুক্ত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। বুধবার (১৯ জুন) দুপুরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী নজরুল ইসলাম জুলু সশস্ত্র সহযোগীদের নিয়ে প্রেসক্লাবে হামলা চালিয়ে তালা ভেঙে দখল নেয় এবং প্রকৃত সাংবাদিকদের অস্ত্রের মুখে বের করে দিয়ে আসবাবপত্র ও নথিপত্র লুট করে। এরপর থেকে প্রেসক্লাবকে ঘিরে চাঁদাবাজি, জুয়া ও মামলাবাণিজ্যের মতো অপরাধমূলক কার্যক্রম চালানো হচ্ছে।

সাংবাদিকরা অভিযোগ করেন, জুলুর কর্মকাণ্ডে সাংবাদিকরা নিরাপত্তাহীনতা ও পেশাগত ঝুঁকিতে রয়েছেন। রাজশাহী প্রেসক্লাব ১৯৫৪ সালে এমএনএ আতাউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব হিসেবে পরিচিত।

সাংবাদিক নেতারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রেসক্লাবটি প্রকৃত সাংবাদিকদের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। স্মারকলিপির কপি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিজিএফআই ও র্যাব-৫ এর কাছেও পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD