1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

মদন উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ বার পঠিত

 

মদন উপজেলা আওয়ামীলীগের কর্মী সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি

আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ, মদন উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্য্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় ।সহ সভাপতি সাইফুল ইসলাম হান্নানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বগির পরিচালনায় , সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন । উপজেলার উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মমতাজ হুসেন চৌধুরী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ও তিনি নেতা কর্মীদের সাথে কুশল বিনিময় ও বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ব হয়ে কাজ করার জন্য বক্তব্য রাখেন । উপজেলা কার্যকরি সংসদের নেতৃবৃন্দ, আটটি ইউনিয়ন , একটি পৌরসভার তৃনমুলের নেতা কর্মীরা সদস্য সংগ্রহ বই সংগ্রহের জন্য উপস্তিত ছিলেন । সাধারন সম্পাদক আব্দুল হান্নান শামীম নেতা কর্মীদের নির্বাচনী প্রস্তুতি নেয়ার জন্য বক্তব্য রাখেন । ইউনিয়ন প্রতিনিধিরা এ সময় বক্তব্যে মুল্যবান কথা তুলে ধরেন ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD