1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

আরএমপি’র অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২ 

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগরীর বেলপুকুর ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে বেলপুকুর ও কাটাখালী থানা পুলিশ।

 আরএমপি বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: রুবেল (৩৩) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার নতুন জামিরা জোতভগিরথপুর এলাকার মৃত মুসা শাহের ছেলে ও কাটাখালী থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির হোসেন (৩০) একই এলাকার মো: বাবুল হোসেনের ছেলে।

 ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকালে আরএমপি’র মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার নতুন জামিরা এলাকায় এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করছে।

 উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার এসআই মো: আবু আব্দুল্লাহ ও তার টিম গতকাল বিকাল ৪ টায় বেলপুকুর থানার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রুবেলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

 অপরদিকে কাটাখালী থানার এসআই মো: নাদিম উদ্দীন ও তার টিম গতকাল ১৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার কাপাশিয়া এলাকা থেকে আসামি সাব্বিরকে  ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

 গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেলপুকুর ও কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD