1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

গত ১৫ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রাম হতে রাত ১০:৫০ টায় একজন মাদক কারবারিকে ১৫০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোসাঃ উম্মাতুন (৫০)। মোসাঃ উম্মাতুন রাজশাহী জেলার চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামের মোঃ শাহাবুদ্দীনের স্ত্রী। 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১৫ জুন ২০২৫ খ্রি. রাত ১০:৩০ টায় চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড় ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন গৌড়শহরপুর নতুনপাড়া গ্রামস্থ অভিযুক্ত মোসাঃ উম্মাতুনের বসতবাড়ীর দক্ষিণ দিকের ২ নং গেইটের সম্মুখে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১৫ জুন ২০২৫ খ্রি. রাত ১০:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোসাঃ উম্মাতুনের দেহ তল্লাশিকালে তার ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল এবং তার দেখানোমতে পলাতক অভিযুক্ত মোঃ মানিক কর্তৃক ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১৪৫ বোতল ফেন্সিডিল-সহ তাকে গ্রেফতার করে। 

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ মানিক নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। পলাতক অভিযুক্ত মোঃ মানিকের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD