1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপিয়ে আহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামের মৃত জহুর শেখের ছেলে নাহিদ শেখ (৩৫) এর বিরুদ্ধে। গত রোববার (৮জুন) বিকেল ৪ টার দিকে সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনেরা আহত দুই ভাইকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর পঙ্গু হাসপাতালে তাদের প্রেরন করা হয়েছে।
আহত মেহেদী হাসান সুজন (২২) ও মো. জসিম (১৯) সুভারঘোপ গ্রামের মো. জাফর মোল্যার ছেলে। আহত মেহেদী হাসান সুজন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ঈদের ছুটিতে বাড়িতে আসছি। আমার ছোট ভাই জসিম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করে। বিকালে আমাদের পোষা কুকুরটাকে নাহিদ কুপিয়ে জখম করে। এ বিষয়ে জানতে আমি আমার ছোট ভাই জসিমকে সাথে নিয়ে নাহিদের কাছে শুনতে গেলে নাহিদ আমাদের দুইভাইকেও মারাত্মক ভাবে কুপিয়ে জখম করে। আহত সুজন ও জসিমের ফুপাতো ভাই মো. জুলহাস মোল্যা বলেন, নাহিদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী সে আমার মামাতো ভাইদের কুপিয়ে জখম করেছে সে এর আগেও এলাকায় এরকম ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আহত সুজন ও জসিমের বাবা মো. জাফর মোল্যা বলেন, আমার দুই ছেলেকে নাহিদ কুপিয়ে মারাত্মক ভাবে জখম করছে। আমার ছেলে এখনও চিকিৎসাধীন রয়েছে। আমি এ ঘটনায় মামলা করব এবং নাহিদের উপযুক্ত বিচার চাই। এ ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদ শেখের মুটোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, এ ঘটনাটায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD