1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

আরএমপি ডিবির অভিযানে চোরাই অটোরিকশাসহ এক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩০৪ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দামকুড়া থানায় দায়ের হওয়া একটি চুরির মামলায় অভিযান চালিয়ে চোরাই ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রাসেল (৩৭) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।

 

 গ্রেপ্তারকৃত মো. রাসেল, বোয়ালিয়া থানার পঞ্চবটি (শেখের চক) এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার বসুয়া (পাউরুটি ফ্যাক্টরির পাশে) এলাকায় বসবাস করেন।

 

 

 ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ আলী আকবর নামে অটোরিকশা চালক গ্যারেজ থেকে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি সাহেব বাজার থেকে  দুই যাত্রী নিয়ে  দামকুড়া বাজারে রওনা দেন। সেখানে পৌঁছিয়ে তারা একটি চায়ের দোকানে বসে চা পান করেন। চা পান করার কিছুক্ষণ পর আলী আকবর শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন।

 

 

 পরে ওই দুই যাত্রীকে নিয়ে ফেরার পথে আলী আকবর জ্ঞান হারিয়ে ফেলেন। এ সুযোগে যাত্রীবেশে চোররা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

 

 

 পরদিন, ৩০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে পবা থানার রামচন্দ্রপুর বাজারের একটি ডেকোরেটরের দোকানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নগরীর দামকুড়া থানায় একটি মামলা রুজু হয়।

 

 

 মামলা রুজ পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ আসামি গ্রেপ্তারসহ অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন। আরএমপি ডিবির এসআই মো: জাকির হোসাইন ও তার টিম গত ০৯ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত সোয়া ১০ টায় নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করে। পরদিন ১০ জুন তাকে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

 

 রিমান্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত পৌনে ৮টার দিকে শিরোইল এলাকা থেকে মামলার চোরাই মালামাল একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 জিজ্ঞাসাবাদ শেষে রাসেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD