1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ৫৭ কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

আজ ০৩ জুন ২০২৫ খ্রি. রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রাম হতে সকাল ০৮:৩৫ টায় একজন মাদক ব্যবসায়ীকে ৫৭ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহীর ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফজলে রাব্বী হৃদয় (২৩)। সে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামের মোঃ রহিদ মোল্লার পুত্র। 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ৩ জুন ২০২৫ খ্রি. সকাল ০৮:০৫ টায় পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন নয়াপাড়া গ্রামস্থ জনৈক কুদ্দুস মোল্লার টিনশেড বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে অভিযুক্ত মোঃ ফজলে রাব্বী হৃদয়-এর শয়ন কক্ষে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ও ফোর্স-সহ আজ ৩ জুন ২০২৫ খ্রি. সকাল ০৮:১০ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সকাল ০৮:৩৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ ফজলে রাব্বী হৃদয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তের দেখানো মতে ঘটনাস্থলের খাটের নিচ থেকে প্লাষ্টিকের বস্তার মধ্যে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫৭ কেজি গাঁজা উদ্ধার করে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত পুঠিয়ার মাদককারবারি মোঃ আব্দুর রহিম মোল্লা নামের এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্ত’দ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD