1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ লক্ষ্মীপুরে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে ও খালের পানিপ্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে লক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে।

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারে খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান চালান জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

জানা গেছে, সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে খালের ও সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এতে দূষণ হচ্ছে খালের পরিবেশ। এ ছাড়া খাল দখল করে গড়ে ওঠা স্থাপনার জন্য পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ফলে খালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়।

লক্ষ্মীপুর জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান বলেন, অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কেউ তা সরায়নি। এ জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD