1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক আটোয়ারীতে আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ তিনজন গ্রেপ্তার ভাঙ্গার সহিংসতার নেপথ্যে কারা, ‘ভাইরাস শহীদ’কে জিজ্ঞাসাবাদ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন লক্ষ্মীপুরে আহলালুল ওয়াস সুন্নাহ্ ফাউন্ডেশনের জেলা অডিশন অনুষ্ঠিত। পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ সদরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি প্রাথমিক মেধা যাচাই পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে। বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালন

পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে বিএনপির দুই নেতাসহ আটক-২৬

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

মোঃ সুজন খন্দকার, মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে কোস্টগার্ডের অভিযানে ৩টি বালেগেট, ৫টি কাটার মেশিন জব্দ ও বিএনপির দুই নেতাসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার সকালে হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের ইলিশপুর থেকে কোস্টগার্ড তাদের আটক করে। আটককৃত বিএনপির পদধারী দুই নেতা হলো,হরিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম ও  সুতালড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিল্টন।

অভিযোগ রয়েছে , অবৈধভাবে বালু উত্তোলন কালে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ভুমি দর্সু আলমের সহযোগী। এই আলম ও তার সহযোগীদের নেতৃত্বে প্রতিদিন রাতে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে কোটি টাকার বালু উত্তোলন করে এই চক্র। এবিষয়ে অভিযুক্ত আলমের মুঠোফোনে কথা হলে তিনি বলেন,যারা গ্রেপ্তার হয়েছে তারা ঢাকা দোহার এলাকার মানুষ। এদের সাথে তার কোন যোগাযোগ বা সম্পর্ক নেই।

কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশিদ এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, কোস্টগার্ডের রুটিন টহল চলাকালে ধুলশুড়া ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫টি ড্রেজার, ৩টি বাল্কহেড, নগদ ৮৫ হাজার টাকাসহ ২৪ জনকে আটক করা হয়েছে৷ আটককৃতদের টাকাসহ হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ড্রেজার ও বাল্কহেড নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা জানান,পদ্মা নদী থেকে রাতের আধারে বালু উত্তোলনের জন্য আটকের বিষয়টি আমি শুনেছি। অবৈধভাবে পদ্মা নদী থেকে কেউ যদি বালু উত্তোলন করে অথবা জড়িত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD