1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সদরপুর থানা থেকে লুট হওয়া শর্টগান উদ্ধার 

  • প্রকাশিতঃ সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬২ বার পঠিত

শিমুল তালুকদার, সদরপুর থেকেঃ

গত ২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের সময় ফরিদপুরের সদরপুর থানায় দুর্বৃত্তদের হামলা, ভাংচুর, লুট, অগ্নিসংযোগ ও থানার অস্ত্রাগার থেকে বেশ কিছু অস্ত্র লুট হয়। লুট হওয়ার প্রায় ১০ মাস পরে লুট হওয়া শর্টিগান উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। 

২৪ মে (শনিবার) সন্ধ্যার পরে উপজেলা সদরের কালীখোলা এলাকায় প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে ১২ বোর পাম শর্টগান অস্ত্রটি উদ্ধার করা হয়। 

২৫ মে (রবিবার) সকালে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান সাংবাদিকদের অস্ত্র উদ্ধারের বিষয়টি  নিশ্চিত করেন। 

পুলিশ সুত্রে জানা যায়, ২৪ মে (শনিবার) রাতে উপজেলার পুর্বশ্যামপুর গ্রামের কাশেম সর্দারের ছেলে মোঃ রাতুল সর্দার(১৮) ও ইউনুছ হাওলাদারের ছেলে আনিসুল হককে (১৮) থানায় হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় (১২ বোর পাম শর্টগানটি) উদ্ধার করা হয়। এস্র উদ্ধারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃস্টি হয়েছে৷ 

সদরপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, ৫ আগস্ট কিছু দুর্বৃত্তরা সদরপুর থানায় হামলা, লুটপাট,  ভাংচুর,অগ্নিসংযোগ,করে  বেশ কিছু  অস্ত্র লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে শনিবার রাতে রাতুল ও আনিস নামে দু’জনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সদরপুর থানা থেকে লুট হওয়া এই (১২ বোর পাম শর্টগানটি) উদ্ধার করে পুলিশ। তবে, থানা থেকে লুট হওয়া 

আরো কিছু অস্ত্র এখনো উদ্ধার হয়নি। 

যতদিন পর্যন্ত লুট হওয়া সকল অস্র উদ্ধার না হবে ততদিন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র কেউ যদি ফেলে রেখে আমাদের কে ফোন দেয়, অথবা পুলিশের জরুরী নাম্বার ৯৯৯ ফোন দিয়ে তথ্য জানায় তাহলে তাদের পুরস্কৃত করা হবে৷

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD