1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জামালপুরে ভিজিডি চাল বিতরণে টাকা আদায়, বিএনপির ৩ নেতা বহিষ্কার

  • প্রকাশিতঃ রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণকৃত ভিজিডি চাল বিতরণে টাকা আদায় করায় বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান (রিপন), ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া ও ইউনিয়ন যুবদলের সমবায় বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান বাবু।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ডের চাল বিতরণে ২০০-৩০০ টাকা করে আদায় করা হয়।এ সংক্রান্ত একটি ভিডিও বুধবার (২১ মে) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেইজবুক) ছড়িয়ে পড়ে।বিভিন্ন পত্রিকায় নিউজ হলে এ নিয়ে জনমনে শুরু হয় নানান আলোচনা সমালোচনা।
পরে বিষয়টি জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম এর নজরে আসলে অভিযোগের বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের স্ব-স্ব দায়িত্বে থাকা পদ, প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে জামালপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD