1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র,গাঁজা ইয়াবাসহ গ্রেফতার -৩

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের কালিয়া উপজেলায় দেশীয় অস্ত্র,গাঁজা এবং ইয়াবাসহ মো. রনি শেখ (৩৭),মো.খায়রুল মোল্যা (৪৫), মো. ইনছান শেখ (২১) নামের ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৪ মে) ভোররাতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুইটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেন যৌথ বাহিনী। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা-হলেন কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নে বনগ্রামের মো. মোশারফ শেখের ছেলে রনি শেখ, এবং তার ভাই ইনসান শেখ, একই গ্রামের আবু তালেব মোল্ল্যার ছেলে খাইরুল মোল্ল্যা। যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের বনগ্রামে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত মালামাল, বেতের ঢাল ২ টি, চায়নিজ কুড়াল ১ টি,ফালা ১ টি,হকিস্টিক ২টি,অবৈধ মাদকদ্রব্য গাজা ৫০০ গ্রাম, ইয়াবা ৪৪ পিস, চাইনিজ কুড়াল ১ টি,চাকু ১ টি, ফালা ১ টি,পেন ক্যামেরা ১ টি,ডিজিটাল ক্যামেরা১ টি,গাঁজা মাপার ওয়েট স্কেল একটি, ফালা ১ টি,হাইসা ১ টি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল্লাহ আল মামুন বলেন, যৌথ বাহিনী দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD