1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সদরপুরে মেসার্স মা বাবার দোয়া বেকারিতে মানা হচ্ছেনা নিয়মনীতি 

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

সদরপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলার আড়াইরশি গ্রামের মেসার্স মা বাবার দোয়া বেকারিতে মানা হচ্ছেনা কোন প্রকার নিয়মনীতি। বেকারির মালিক ফারুকের নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা ইচ্ছা খুসি মতো অত্তান্ত নোংরা পরিবেশে

খালি হাতেই পন্য তৈরি সহ প্যাকেটজাত করছে বিভিন্ন ধরনের বিস্কিট, রুটি, কেক, ক্রিমরোল, বাটারবন, টোস্ট, সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রি। স্বরজমিনে উক্ত বেকারিতে গিয়ে দেখা গেছে এমন চিত্র। শ্রমিকরা তাদের ইচ্ছা খুসি মতো কোন প্রকার নিয়মনীতি না মেনেই তৈরি করছে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী।

বি,এস,টি,আই’র নির্দেশনা অনুযায়ী প্রত্যেক বেকারিতে খাদ্য পন্য তৈরির সময়ে শ্রমিকদের হাতে গ্লোবস্‌ থাকা বাধ্যতামূলক হলেও শ্রমিকরা নোংরা খালি হাতেই উৎপাদিত পন্য তৈরী সহ প্যাকেটজাত করছে।

উৎপাদিত পন্যর গায়ে তৈরির তারিখ এবং মেয়াদ উত্তির্নের তারিখ থাকা বাধ্যতামূলক হওয়া সত্বেও দেওয়া হচ্ছেনা উৎপাদিত এবং মেয়াদ উত্তির্নর তারিখ। এছাড়াও নিয়োগ কৃত শ্রমিকদের এন,আই,ডি কার্ড রাখা বাধ্যতামূলক হলেও বেকারির মালিকের কাছে নেই কোন এন,আই,ডি কার্ডের কপি।

শ্রমিকদের এন,আই,ডি কার্ড না থাকার কারনে শ্রমিকরা কোন অপরাধ মূলক কাজে জরিত হলেও নেওয়া যাচ্ছেনা আইনগত ব্যবস্থা। সম্প্রতি এই বেকারির দুই শ্রমিক এই এলাকার অপ্রাপ্ত  দুই মেয়ে ভাগিয়ে নিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা সম্ভব হয়নি। 

এলাকাবাসীর অভিযোগ, এই মেসার্স মা বাবার বেকারিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দারি না থাকার কারনে রাতের আধারে বিভিন্ন প্রকার ভ্যাজাল ও অসাস্থকর সামগ্রী দিয়ে খাদ্য পন্য তৈরি করা হয়ে থাকে। যা খেয়ে শিশুরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়। এলাকাবাসীর আরো অভিযোগ, এই বেকারিতে নেই বি,এস,টি,আর কোন অনুমোদন। 

তার পরেও দীর্ঘদিন যাবত চলে আসছে এই মা বাবার দোয়া বেকারির উৎপাদন। কেন উৎপাদিত পন্যের প্যাকেটে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তির্নের তারিখ লেখা হয়না জানতে চাইলে বেকারির মালিক ফারুক জানান, এগুলো লাগেনা। কারন আজ তৈরি করলে কালকের মধ্যে বিক্রি হয়ে যায়। 

সদরপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর তোফাজ্জেল হোসেনে কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই খাদ্য পন্য তৈরী এবং প্যাকেটজাত করার সময়ে হাতে গ্লোবস্‌ থাকা বাধ্যতামূলক। 

তবে তিনি গত বছরের সেপ্টেম্বরে পি,আর,এলে চলে গেছেন বলে এই বিষয়ে তার কিছু করার নেই বলে জানান তিনি। বিষয়েটি বি,এস,টি আইয়ের তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী। 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD