1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ঘাটাইলে চালক সহ ২ জনকে কারাদণ্ড ভ্রাম্যমান আদালত

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মো:ফারুক আহমেদ ঘাটাইল টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আলু পাকুটিয়া গ্রামে জমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিক্রি করার দায়ে একজনকে একমাস ও অন্যজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু সাঈদ।
রবিবার ১৮ই মে রাত ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. লাল মাহমুদ (৫৬) ও চালক মো, জয়নাল (২৫) ।
এ সময় মাটি পরিবহন করার (ফরিদপুর মেট্রো-ড১১-০১৬০) এবং (ঢাকা মেট্রো ড-১১-৬৯৬৬) দুটি ট্রাক রাষ্ট্রের নামে বাজেয়াপ্ত করা হয়। দুটি এস্কেভেটরের (ভেকু) ও দুটি ব্যাটারী জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদের প্রেস রিলিজ থেকে জানা যায় উপজেলা দিঘর ইউনিয়নে মো. লাল মাহুমুদ জয়নাল নিয়মনীতির তোয়াক্কা না করে কৃষি জমি থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন।
এ বিষয়টি উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান উপজেলা যদি কোথাও অবৈধ ভাবে মাটি কাটা হয় তাহলে তাদের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হবে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD