1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

  • প্রকাশিতঃ সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের (২০) মরদেহ পাওয়া গেছে।উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। 

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনে হাঁটতে বের হয়ে স্থানীয় লোকজন রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে লোহাগড়া থানাকে ঘটনাটি অবহিত করা হলে পুলিশ এসে মরদেহ হেফাজতে নেয়। তবে এখনও মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD