1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

রাজশাহী বিভাগে ২০২২-২৩ অর্থবছরে শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

রাজশাহী বিভাগে ২০২২-২৩ অর্থবছরে শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ।

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের জেলা পরিষদ শ্রেষ্ঠ জেলা পরিষদ নির্বাচিত হয়। একইসঙ্গে শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন।

গত বুধবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ন কবীরের কাছ থেকে এই পদক গ্রহণ করেন মো. আফাজ উদ্দিন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের দপ্তরে নির্বাচিত সদস্যদের পক্ষ থেকে শ্রেষ্ঠ সম্মাননা পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা ও উপহার তুলে দেয়া হয় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনকে।

পদক পাওয়ায় অনুভূতি প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, জেলা পরিষদ হবে জনগণের পরিষদ, নির্বাচিত হয়ে সে লক্ষ্য বাস্তবায়নে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ক্রীড়া, সংস্কৃতি, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন অবকাঠামো ও সামাজিক উন্নয়নে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এই পদক আগামীতে আমাদের পরিষদের সদস্য এবং সকল কর্মকর্তা ও কর্মচারীকে উৎসাহিত করবে।

এ সময় জেলা পরিষদের নির্বাচিত সদস্য আব্দুল জলিল (সদর), মো. আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি, মো. কবির খান (গোমস্তাপুর), মো. তারিক-উজ জামান সুমন (নাচোল) এবং সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়াসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD