1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

মিরপুরে বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ নিহত ৪। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৭৫ বার পঠিত

মিরপুরে বৃষ্টির পানিতে রাস্তা ডুবে যাওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

মো:মহিব্বুল্লাহ, স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার মিরপুরে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তি এলাকার সড়কে বিদ্যুৎস্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঢাকায় বজ্রপাতসহ প্রবল বৃষ্টি হয়। এতে রাজধানীর প্রধান সড়কসহ অলিগলি পানিতে তলিয়ে যায়। বেশির ভাগ জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যান চলাচল ব্যাহত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকায় ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। জানাগেছে তারা শিয়ালবাড়ি থেকে ঢাকা কমার্স কলেজ যাওয়ার পথে এ দুর্ঘটনার স্বীকার হন। নিহতরা হলেন, মো. মিজান (৩০), তাঁর স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)। এই দম্পতির সাত মাস বয়সী ছেলে হোসাইনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, এই পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ অনিক (২০) নামে আরেক তরুণের মৃত্যু হয়েছে। এরা সবাই ঝিলপাড় বস্তির বাসিন্দা।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসিন এ তথ্য নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহসিন বলেন, ‘বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ।’

মিরপুর বিভাগীয় পুলিশের উপকমিশনার মো. জসীম উদ্দীন মোল্লা বলেন, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, এবং সাথে বজ্রপাত হয়। বজ্রপাত হলে বিদ্যুতের তাঁর ছিঁড়ে পানিতে পড়ে। এতে বিদ্যুস্পৃষ্ট হয়ে পাঁচজন গুরুতর আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা চারজনকে মৃত ঘোষণা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD